উত্তরদিনাজপুর

রেল লাইনের ধার থেকে এক মহিলার অর্দ্ধনগ্ন মৃতদেহ উদ্ধার

রেল লাইনের ধার থেকে এক অঞ্জাত পরিচয় মহিলার অর্দ্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার  শান্তিনগর কলোনী এলাকার রেল লাইনের ধারে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ পরে থাকতে দেখতে পান এলাকার মানুষ জন। ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমায় স্থানীয়  লোকেরা। যদিও মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। খবর দেওয়া হয় গোয়ালপোখরের পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ মৃত মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্তে নেমেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে  ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে কিংবা ট্রেন থেকে পড়ে গিয়ে ওই মহিলা মৃত্যু হয়েছে। সব মিলিয়ে অজ্ঞাত পরিচয় ওই মহিলার মৃতদেহ ঘিরে রহস্য দানা বাধতে শুরু করেছে মানুষের মনে।